সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুমের ঘটনায় সাবেক র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী ২৭ অক্টোবরের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নির্দেশ দেয়া হয়েছে।