ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংকট তৈরি করা যায় না: তথ্য উপদেষ্টা
সরকার দেশে কোনো রাজনৈতিক সংকট দেখছে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকবে—এটা মেনে নিয়েই রাজনীতি করতে হবে। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।