ঈদে বন্দিদের জন্য চট্টগ্রাম কারাগারে বিশেষ আয়োজন
উঁচু দেয়াল, লোহার গেট আর কঠোর নিরাপত্তার ভেতরে কারাগারে থাকা বন্দিদের কাছে ঈদের আনন্দ অনেকটাই অধরা। তবে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা উপলক্ষে নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।