জামালপুরে ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, সহকারী জজের মৃত্যু
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। আজ (সোমবার, ১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।