সশস্ত্র বাহিনী বোর্ড
অবসরপ্রাপ্ত সেনাদের কল্যাণে ‘এক পদ, এক বেতন’ নীতি— প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনা

অবসরপ্রাপ্ত সেনাদের কল্যাণে ‘এক পদ, এক বেতন’ নীতি— প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনা

বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম শামছুল ইসলাম। পরিদর্শনকালে তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সরকারের ‘এক পদ, এক বেতন’ (ওয়ান র‌্যাংক, ওয়ান পে) নীতি বাস্তবায়নের কথা জানান। এছাড়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে সমপদের জন্য সমান বেতন নীতি কার্যকরের বিষয়টি ত্বরান্বিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।