জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে প্রতি জেলায় ‘ভিজিলেন্স টিম’
তথ্য দিলেই পুরস্কার
জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ ব্যবস্থা তদারকিতে দেশের প্রতিটি জেলায় ‘ভিজিলেন্স টিম’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (শুক্রবার, ২৭ মার্চ) সরকারের পক্ষ থেকে এ বিশেষ উদ্যোগের কথা জানানো হয়।