দুই লাখ ১০ হাজার টন সার ক্রয় করবে সরকার
দেশের কৃষকের চাহিদা মেটাতে বিভিন্ন উৎস থেকে প্রায় ২ লাখ ১০ হাজার টন সার ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। গতকাল (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৫ম সভায় এ অনুমোদন দেওয়া হয়।