মাদক ও জুয়া থেকে তরুণদের বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: সমাজকল্যাণ মন্ত্রী
আগামীর প্রজন্মকে খেলাধুলায় এমনভাবে ব্যস্ত রাখতে হবে যাতে মাদক ও অনলাইন জুয়ায় জড়িয়ে না পড়ে এবং তাদের শারীরিক ও মানসিক গঠনটা ভালো হয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন। আজ (শুক্রবার, ২ অক্টোবর) রাতে বিরামপুর মিনি স্টেডিয়ামে মরহুমা খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।