খিলগাঁওয়ে মা ও সন্তানের মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে এক মা ও তার সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে পাঁচ বছরের ছেলের গলা কেটে নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী।