শ্রমিকের মৃত্যু

মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডেই সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: শিল্প সচিব
চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে বিষক্রিয়ায় নয় শ্রমিকের মৃত্যুর ঘটনায় জাহাজের ভেতরে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি শনাক্ত করেছে বিস্ফোরক অধিদপ্তর। অধিদপ্তরের প্রাথমিক ধারণা, বিষাক্ত এ গ্যাসের কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে। তবে এর বাইরে অন্য কোনো কারণ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
শেরপুরের ঝিনাইগাতীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রেজ্জাক (৪৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামে মমিন মিয়ার বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রেজ্জাক একই উপজেলার ডেফলাই গ্রামের আব্দুল আজিজের ছেলে।