খামেনির প্রতি ভালোবাসায় ধর্ম ও রাষ্ট্রের প্রতি অনুগত তরুণরা
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু বদলে দিয়েছে ইরানের তরুণ সমাজের চিন্তাধারা ও জীবনযাত্রার চিত্র। বাসিন্দারা বলছেন, নেতার প্রতি ভালোবাসায় যুব সম্প্রদায়ের বড় একটি অংশ রাষ্ট্র ও ধর্মের প্রতি আরও বেশি অনুগত হয়ে উঠেছে। এদিকে, খামেনির জানাজায় অংশ নেয়া শোকার্ত মানুষের জন্য এগিয়ে এসেছে দেশটির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। বিনামূল্যে নাস্তা, চা, ঠাণ্ডা পানি ও শরবত বিতরণ করছে তরুণ-তরুণীরা।