শিশু কল্যাণ কর্মসূচিকে ‘অস্ত্র’ বানিয়ে অভিবাসী তাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন
রয়টার্সের প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের সীমান্তে একা এসে পৌঁছেছিল অরোরার ৬ বছর বয়সী মেয়ে। এরপর ছয় মাসের বেশি সময় সে কাটিয়েছে অভিবাসী শিশুদের একটি আশ্রয়কেন্দ্রে। এই সময়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত মা অরোরা মেয়েকে ছাড়িয়ে আনতে প্রাণপণ চেষ্টা চালান। অবশেষে গত মার্চের শেষদিকে মা ও মেয়ের পুনর্মিলন হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।