ইয়েমেনে তীব্র লড়াইয়ের প্রভাব; আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের অপুষ্টি
ইয়েমেনে নতুন করে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ায় দেশটির শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। চিকিৎসা ও পুষ্টি সহায়তাকেন্দ্রে সাধারণ মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হওয়ায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি চরম আকার ধারণ করেছে। রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।