শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্সে নারীর মৃত্যু; চিকিৎসায় অবহেলার অভিযোগ
মানিকগঞ্জের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে মমতাজ বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার পরও তাকে দ্রুত চিকিৎসা দেয়া হয়নি। পরে জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।