
১৭১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রক্রিয়া শুরু, প্রজ্ঞাপন কবে?
দেশের ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) প্রথম পর্যায়ে এমপিওভুক্ত করার প্রাথমিক প্রক্রিয়া (Initial process of MPO enlistment) শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে মূল্যায়িত এই প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির বিষয়ে সম্মতি চেয়ে ইতিমধ্যে অর্থ বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে।

২০২৬ সালের স্কুলের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ, দেখে নিন কবে কোন ছুটি
২০২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এইচএসসিতে খারাপ ফলাফলের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না: উপদেষ্টা
এইচএসসিতে খারাপ ফলাফলের দায় শিক্ষা মন্ত্রণালয় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

নরসিংদীতে এভারকেয়ার হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প
নরসিংদীতে বিনামূল্যে শিশুদের হৃদরোগ চিকিৎসা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এভারকেয়ার হাসপাতাল। এই কার্যক্রমটি দেশের মানুষের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালের প্রতিশ্রুতিরই একটি অংশ।

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের গণঅনশন অব্যাহত
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে প্রতিষ্ঠানটির সামনে রাস্তা অবরোধ ও গণঅনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল তাদের মন গলাতে পারেননি। দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে, বৃহস্পতিবার এই কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।

পবিপ্রবি রিজেন্ট বোর্ডে বাকৃবির তিন শিক্ষাবিদকে সদস্য মনোনয়ন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তিন শিক্ষাবিদকে মনোনীত করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তিনজন বিশিষ্ট শিক্ষাবিদকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

এইচএসসির ফল পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ, ৫৩ শিক্ষার্থী আটক
এইচএসসি ও সমমান পরীক্ষায় ফল পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। পরে এসব শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ (বুধবার, ২৩ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় তাদের আটক করা হয়।

পদত্যাগ করলেন চবি উপাচার্য আবু তাহের
পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের। গতকাল (রোববার, ১১ আগস্ট) রাতে তিনি পদত্যাগ করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।