হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রিজভী
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতাল ত্যাগ করেন।