জাতীয় পার্টি শেষ পর্যন্ত লড়বে: মহাসচিব শামীম হায়দার
জাতীয় পার্টি নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘যদি নির্বাচনে অনিয়মের কোনো আলামত পরিপূর্ণভাবে আমরা পাই, তাহলে সেটা নিয়ে দলীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করব। যদি দেখি ভোট সুষ্ঠু হচ্ছে না, তখন আমরা দলীয় ফোরাম থেকে সিদ্ধান্ত নেব। তবে আমরা শেষ পর্যন্ত লড়ে যেতে চাই।’