
খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী থাকবেন কি না, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: শামা ওবায়েদ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন কি না—তা সম্পূর্ণ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি মনে করেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পারস্পরিক আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের সময় অনুসারীদের নিয়ে ২ এমপির ‘হট্টগোল’
ফরিদপুরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বক্তব্য দিচ্ছিলেন। ওই সময় শ্লোগান দিয়ে অনুসারীদের নিয়ে হট্টগোল করার অভিযোগ উঠেছে দুই সংসদ সদস্যের বিরুদ্ধে।

মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি: সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর প্রস্তাব রেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ‘এই সংসদে আমরা যারা আছি তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি’।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ‘ডাকার ইন্টারন্যাশনাল ফোরাম অন পিস অ্যান্ড সিকিউরিটি ইন আফ্রিকা’-এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আনা ইসাবেল জেভিয়ারের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: শামা ওবায়েদ
বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ (সোমবার, ৩০ মার্চ) সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উন্নয়নে বাধা দিলে কাউকে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (সোমবার, ২৩ মার্চ) বিকেলে বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইরান-ইসরাইল যুদ্ধ: মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত
ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে চারজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। আজ (সোমবার, ৯মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা আহম্মেদ আলীর মরদেহ গ্রহণের সময় তিনি এ কথা বলেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

ভারতের কাছে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতের কলকাতায় আটক দুই বাংলাদেশিকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ (সোমবার, ৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। আজ (বুধবার, ৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হবে: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালিত হবে। একই সঙ্গে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার নীতিতে সরকার অটল থাকবে।

মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড এখন শক্ত হয়েছে।

প্রতিমন্ত্রীদের কে কোন দপ্তর পেয়েছেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এরপর বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভায় ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। শপথের আগে নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত হয়েছে।