ভারতের রাজনৈতিক পুনর্গঠনে 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের' ডাক দিলেন সোনম ওয়াংচুক
রাজনৈতিক নেতা নির্বাচনের ক্ষেত্রে ভারতে ‘শান্তিপূর্ণ বিপ্লবের’ ডাক দিয়েছেন সমাজকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। তার মতে, ২০৪৭ সালের মধ্যে ভারত যদি একটি উন্নত ও ‘সম্মানজনক জাতি’ হিসেবে বিশ্বদরবারে দাঁড়াতে চায়, তবে আমূল পরিবর্তন ছাড়া কোনো বিকল্প নেই। ন্যাশনাল হ্যারল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।