সংসদের শব্দযন্ত্রে গোলযোগ তদন্তে কমিটি গঠন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে সার্জেন্ট এট আর্মসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সম্ভাব্য অন্তর্ঘাতমূলক (স্যাবোটেজ) কোনো ঘটনা ঘটেছে কি না; তা খতিয়ে দেখতে এ কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।