Recent event
লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই, ৭৫ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই, ৭৫ লাখ টাকার ক্ষতি

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মালামালসহ দোকানগুলো পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী

‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, হ্যাঁ’র শপথের কোনো প্রয়োজন নেই, ‘হ্যাঁ’ অটোমেটিক জাতীয় সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে। এটিই জুলাই জাতীয় সনদ। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী

সারা দেশে সড়কে চাঁদাবাজির কোন সুযোগ নেই বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউসে সারা দেশে সড়কে চাঁদাবাজি ইস্যু নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

লক্ষ্মীপুরে গণমিছিলে বিএনপি-জামায়াতকর্মীর মৃত্যু

লক্ষ্মীপুরে গণমিছিলে বিএনপি-জামায়াতকর্মীর মৃত্যু

লক্ষ্মীপুরে নির্বাচনি আলাদা গণমিছিলে এসে আব্দুস সহিদ (৬০) ও ওবায়দুল হক (৪৫) নামের দু’জন মারা গেছেন। এর মধ্যে সহিদ জামায়াতে ইসলামীর কর্মী ও ওবায়দুল বিএনপির কর্মী বলে জানা গেছে। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তারা মারা যান।

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ আটক ২

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ আটক ২

লক্ষ্মীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত মো. ইমরান ও মো. সজিব নামে দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। গতকাল (বুধবার, ৪ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলেয়াপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ওই দুই অস্ত্রধারীকে আটক করা হয়।

লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬ সিলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬ সিলসহ ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুতকৃত ৬টি ভোটের সিলসহ সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় একটি মোবাইল ও কম্পিউটার জব্দ করা হয়। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।

‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’

‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’

জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দাবি করেছেন, গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বসে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত। তিনি বলেন, ‘আমরা ভারত ও আমেরিকার ইনসাফ দেখেছি; ওই ইনসাফ বাংলার মানুষ, আমরা আর দেখতে চাই না।’

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চরশাহী ইউনিয়নে চরশাহী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বটগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন, চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন: দগ্ধ বড় মেয়ে স্মৃতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন: দগ্ধ বড় মেয়ে স্মৃতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লক্ষ্মীপুরে আগুনে দগ্ধ হয়ে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন থাকা সালমা আক্তার স্মৃতি (১৭) মারা গেছে। গতকাল (বুধবার, ২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাত ১ টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে রুহুল কবির রিজভী

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে রুহুল কবির রিজভী

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনকে দেখতে এসেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি বেলালের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার ৪ লাখ টাকা তুলে দেন।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন-শিশু মৃত্যুর ঘটনায় ফখরুলের শোক

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন-শিশু মৃত্যুর ঘটনায় ফখরুলের শোক

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে স্থানীয় বিএনপি নেতার বাড়িতে দেয়া অগ্নিকাণ্ড ও দগ্ধ হয়ে শিশুর মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ২০ ডিসেম্বর) বিকেলে দলটির ফেসবুক পেজ থেকে মির্জা ফখরুলের এ বিবৃতি প্রকাশ করা হয়।

লক্ষ্মীপুরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও তিনজন। গতকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটেছে।