বার্নহামকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিলেন র্যাচেল রিভস
ব্রিটিশ অর্থমন্ত্রী র্যাচেল রিভস আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) জানিয়েছেন, অ্যান্ডি বার্নহামকে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করছেন। তিনি মনে করেন, বার্নহাম তার নির্ধারিত আর্থিক বিধিগুলো মেনে চলবেন এবং যুক্তরাজ্যে নীতিনির্ধারণে স্থিতিশীলতা বজায় রাখবেন। একই সঙ্গে তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে সরিয়ে দেয়া হতে পারে এমন খবরও উড়িয়ে দিয়েছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।