কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ (শনিবার, ১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সিংবের ডাংগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।