রোজা উপলক্ষে

রোজা কবে? কাল সন্ধ্যায় জানা যাবে রমজানের চূড়ান্ত তারিখ
বাংলাদেশে পবিত্র রমজান মাস (Holy Ramadan) কবে থেকে শুরু হবে (When is Ramadan 2026? Final Date Tomorrow) এবং কোন রাতে প্রথম তারাবি (Taraweeh Prayer) ও সাহরি (Suhoor) পালন করা হবে, তা আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জানা যাবে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির (National Moon Sighting Committee) বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হবে।

রোজা উপলক্ষে সুলভে ডিম-দুধ-মাংস বিক্রি শুরু
রমজানের আর দু-একদিন বাকি। এরইমধ্যে ক্রেতাদের স্বস্তি দিতে কম দামে গরুর মাংস, খাসির মাংস, ডিম, দুধ, মুরগি বিক্রি শুরু করেছে প্রাণিসম্পদ অধিদফতর। সারা মাসজুড়ে রাজধানীর ৩০টি পয়েন্টে ভ্রাম্যমাণ গাড়ি থেকে এ সুবিধা নিতে পারবেন ক্রেতারা।