
প্রচলিত আইনে দেশ চললে মানুষের মুক্তির কথা চিন্তাও করা যায় না: রেজাউল করীম
প্রচলিত আইনে দেশ পরিচালিত হলে মানুষের শান্তি ও মুক্তির কথা চিন্তাও করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় প্রার্থী নজরুল ইসলামের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ইসলামপন্থার ‘এক বাক্স নীতিতে’ অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ: বিবৃতি
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর দেশ, জাতি ও ইসলামের স্বার্থে চরমোনাই পীর সাহেব এক বাক্স নীতির ঘোষণা দেন। সেই নীতির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো অটল থেকে কাজ করে যাচ্ছে। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত দলের এক জরুরি বৈঠকের পরে তিনি এক বিবৃতিতে এ তথ্য জানান।

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন চায় ইসলামী আন্দোলন
আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ (বুধবার, ৬ আগস্ট) ‘৫ আগস্টের’ জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার নির্বাচনের সময়সীমা নিয়ে ভাষণের প্রতিক্রিয়ায় দলের এমন অবস্থানের কথা জানান আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।