এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ
প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। এতে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ২৭৭৮ জন। আজ (সোমবার, ১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।