
বেড়েছে রিজার্ভ
চলতি অর্থবছরের প্রথম ৪৮ দিনে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪.৭৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এনিয়ে গতকাল (মঙ্গলবার, ১৮ আগস্ট) দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলার।

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো ৯৭ বার
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ (রোববার, ৯ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। এই নিয়ে মোট ৯৭ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) রিজার্ভ আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) গ্রস হিসাবে ৩৬ দশমিক ৪৫৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের হালনাগাদ তথ্যে এ কথা জানানো হয়েছে।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৫ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ আগস্ট
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

২৮ জুন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৭.৬ শতাংশ বৃদ্ধি
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩৬৩ দিনে (২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২৮ জুন) বাংলাদেশে মোট রেমিট্যান্স এসেছে ৩৫.৩৪৩ বিলিয়ন মার্কিন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের ৩০.০৪৭ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ১৭.৬ শতাংশ বেশি।

আমরা কিছুটা হলেও জনগণকে স্বস্তি দিতে পেরেছি: সংসদে প্রধানমন্ত্রী
দেশে বর্তমানে একটি চমৎকার গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা অতীতের দিকে না তাকিয়ে নতুন এক ভবিষ্যৎ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তিনি জানান, অতীতে অর্থ পাচারের কারণে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে গিয়েছিল। তবে বর্তমান সরকার সাধারণ ও পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে এই বাজেটে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫.৬৩ বিলিয়ন মার্কিন ডলার।

ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির
বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় দেশবাসীকে আগামী এক বছর স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই দেশটির টাইটান, কল্যাণ জুয়েলার্স ও সেনকোর মতো সোনার গহনা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের শেয়ারের সম্মিলিত বাজারদর কমে প্রায় ৫০ হাজার কোটি টাকা। অর্থনীতিতে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী এ পদক্ষেপের আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় ঝুঁকি, দীর্ঘস্থায়ী হতে পারে উচ্চ মুদ্রাস্ফীতি
ভূরাজনৈতিক উত্তেজনা ও তেল সরবরাহে আকস্মিক ঘাটতির কারণে ঝুঁকি তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায়। এই শঙ্কার কথা ওঠে এসেছে ফেডারেল রিজার্ভের এক জরিপে। ৭০ শতাংশ মার্কিন নাগরিক এসব ঘটনাকে হুমকি হিসেবে দেখছে। যার প্রভাবে দীর্ঘস্থায়ী হতে পারে উচ্চ মুদ্রাস্ফীতি। এদিকে, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তেলের মজুত আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.০৪ বিলিয়ন ডলার
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫.০৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।