ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধকোটি টাকার রিংজাল জব্দ, জরিমানা লাখ টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিংজাল জব্দসহ একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দুপুরে জেলা শহরের টানবাজারে জেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার।