ইরানে দ্রুতই পরমাণু পরিদর্শন শুরু হবে: রাফায়েল গ্রোসি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির পর খুব শিগগিরই ইরানে পরমাণু পরিদর্শন শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। তবে এই পরিদর্শনের নির্দিষ্ট পদ্ধতি ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি বলে আজ (বুধবার, ২৪ জুন) তিনি উল্লেখ করেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।