
রাজধানীর বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়
পবিত্র ঈদুল ফিতরের একদিন পার হলেও আনন্দের রেশ এখনো কাটেনি। ঈদের দ্বিতীয় দিন আজ রোববারও রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উৎসবপ্রেমী মানুষের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দকে বাড়িয়ে নিতে ঈদের পরদিন বিনোদনকেন্দ্র গুলোতে ছুটে গেছেন রাজধানীবাসী। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বিরাজ করেছে উৎসবমুখর পরিবেশ।

সাত বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি
গত ৭ বছরে রাজধানীর গড় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। কারণ হিসেবে একদিকে যেমন সবুজ কমে যাওয়াকে দুষছেন গবেষকরা, অন্যদিকে বলছেন অপরিকল্পিত কংক্রিটের অবকাঠামো, বিভিন্ন ধরনের গ্যাস ও শীততাপ যন্ত্রের আধিক্যে প্রতিনিয়ত ঢাকার তাপমাত্রা বাড়ছে।

পহেলা বৈশাখে সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ
পহেলা বৈশাখে আতশবাজি ফুটানো নিষিদ্ধসহ সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভার বাকি সিদ্ধান্তসমূহ-