প্রতি ফেডারেশনে ৩০ কোটি টাকার তহবিল চান বিওএ সভাপতি ওয়াকার-উজ-জামান
প্রত্যেক ফেডারেশনের জন্য যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়কে ৩০ কোটি টাকার স্থায়ী আমানতের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুধু তাই নয়, খেলোয়াড়দের অনুশীলন সুবিধাসহ ম্যাচ আয়োজনের সুবিধার্থে নানা পরামর্শও দিয়েছেন তিনি। এদিকে, ক্রীড়ার উন্নয়নের যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন প্রতিমন্ত্রী আমিনুল হক।