যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগন মিথ্যা বলছে: আব্বাস আরাঘচি
গত ২৮ ফেব্রুয়ারি নেতানিয়াহুর সঙ্গে মিলে ট্রাম্প প্রশাসন যে যুদ্ধ শুরু করেছে, তার অর্থনৈতিক ব্যয় নিয়ে পেন্টাগন ‘মিথ্যা তথ্য দিচ্ছে’ বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ (শুক্রবার, ১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।