ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের ‘হত্যা’ করছে রাশিয়া; কিয়েভের চাঞ্চল্যকর অভিযোগ
২০২২ সালে আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের শত শত যুদ্ধবন্দীকে (পিওডব্লিউ) রুশ বাহিনী বেআইনিভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেছে কিয়েভ। ২৭ বছর বয়সী ইউক্রেনীয় নারী লুদমিলা দুবনিৎস্কার স্বামী আন্দ্রি দুবনিৎস্কি সেই সব হতভাগ্য সেনাদের একজন, যাদের হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।