এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: যশোরে শিক্ষা বোর্ডে পাশের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ
প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল। এতে যশোরে শিক্ষা বোর্ডে পাশের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন। আজ (সোমবার, ১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।