প্রকৃত মৎস্যজীবীদের জন্য হাওর সব সময় উন্মুক্ত: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
হাওর সকল মৎস্যজীবীদের জন্যে উন্মুক্ত, যে জায়গায় যে প্রতিবন্ধকতা আছে অবশ্যই আমরা সেগুলো দূর করার চেষ্টা করছি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ৩ জুলাই) দুপুরে নেত্রকোণার হাওর উপজেলা মদনের উচিতপুর হাওরে বিভিন্ন দেশিয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।