ইরান-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে টেলিফোনে আলাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ইরানের সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ’ বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।