ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবি। আজ (শুক্রবার, ১৯ জুন) সকালে উপজেলার ভাগলপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব ডিসপ্লে জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।