ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন ১,৫৩০ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৯৮৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।