কর্মকর্তাদের গাড়ি কেনায় মূল্যসীমা নির্ধারণ করে দিলো সরকার
সকল সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক গাড়ি কেনায় মূল্যসীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত পরিপত্র জারি করেছে অর্থ বিভাগ। এতে সই করেছেন উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ।