Recent event
মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা
জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসায় আলাদা অধিদপ্তর গঠনের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের

জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসায় আলাদা অধিদপ্তর গঠনের আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের

সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাচ্ছেন জুলাই আন্দোলনে আহতরা। এদিকে আহতদের আজীবন চিকিৎসা, শিক্ষা ভাতা ও পুনর্বাসনের জন্য নীতিমালা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। আন্দোলনকারীদের দাবি বিবেচনাধীন জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান সুচিকিৎসা নিশ্চিতে আরেকটু ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন। সচিবালয়ে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আহতদের সুচিকিৎসায় ২৩২ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি আলাদা অধিদপ্তর গঠনের আশ্বাস দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।