ডিএসসিসি মেয়র পদে লড়বেন ইশরাক, ফেসবুকে ঘোষণা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা জানান।