রেফারি ‘জালিম’, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট: মিশরের স্ট্রাইকার জিকো
যে গোলটি হতে পারত চলতি বিশ্বকাপের অন্যতম সেরা, ফ্রান্সের রেফারি ফ্রাঙ্কোইস লেটেক্সিয়ার ভিএআরের সহায়তায় সেটিই করে দিয়েছেন বাতিল। ম্যাচ শেষে চোখের পানি ধরে রাখতে পারেননি মিশরের স্ট্রাইকার মোস্তফা জিকো। ফরাসি রেফারিকে ‘জালিম’ উল্লেখ করে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি তিনি পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত করে বলেন, ‘নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম পরিকল্পনাকারী।’