
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘদিনের চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজ (রোববার, ৩০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন।

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি বিক্রি সংক্রান্ত ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে দায়ের করা ১৫ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাসকে খালাস দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় দেন।

সংসদে মাসুদের যে তিন প্রশ্নে স্পিকার বললেন ‘এগুলো পয়েন্ট অব অর্ডারের বিষয় নয়’
বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য জানতে চেয়েছেন পটুয়াখালী-২ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। একইসঙ্গে সরকারদলীয় দুই সংসদ সদস্যের বিরুদ্ধে ঋণখেলাপি ও মামলাসংক্রান্ত আলোচিত বিষয় এবং সাম্প্রতিক বিভিন্ন গুজব নিয়ে সরকারের অবস্থান জানতে চান তিনি।

মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গোলাম পরওয়ার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মির্জা আব্বাসকে মালয়েশিয়া নেয়া হয়েছে
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে থেকে চিকিৎসার জন্য মালয়েশিয়া নেয়া হয়েছে।

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা শুরু করেছে। আজ (রোববার, ১৫ মার্চ) তার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেন।

শাহজালাল বিমানবন্দরে মির্জা আব্বাস, নেয়া হচ্ছে সিঙ্গাপুর
উন্নত চিকিৎসার জন্য আজ বিদেশে নেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। মির্জা আব্বাসকে বহন করা গাড়ি শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটে প্রবেশ করেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেয়া হবে।

এয়ার অ্যাম্বুলেন্সে কাল সিঙ্গাপুর নেয়া হবে মির্জা আব্বাসকে
উন্নত চিকিৎসার জন্য আগামীকাল (রোববার, ১৫ মার্চ) সিঙ্গাপুরে নেয়া হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এদিন বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেয়া হবে। আজ (শনিবার, ১৪ মার্চ) সন্ধ্যায় মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালে মির্জা আব্বাস: পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখে আজ পরবর্তী সিদ্ধান্ত
মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার শেষে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ (শনিবার, ১৪ মার্চ) পরীক্ষা-নিরীক্ষার ফলাফল দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। শারীরিক অবস্থার উন্নতি হলে নেয়া হতে পারে বিদেশে। তবে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মির্জা আব্বাসের অপারেশন সফল হয়েছে, তিনি শঙ্কামুক্ত: চিকিৎসক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের অপারেশন সফল হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক।