বাংলাদেশের ক্রিকেটে স্পিন বোলিং মেশিন; বদলাবে ব্যাটারদের অনুশীলনের ধরন?
বাংলাদেশের ক্রিকেটে প্রযুক্তির নতুন সংযোজন। প্রথমবারের মতো দেশে এলো অত্যাধুনিক স্পিন বোলিং মেশিন ‘মার্লিন বাই বোলা’, যা বদলে দিতে পারে ব্যাটারদের অনুশীলনের ধরন। অফ স্পিন, লেগ স্পিন ও আর্মার কয়েক ধরনের প্যাটার্নে অনুশীলন করা যায় এ বোলিং মেশিন দিয়ে।