ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলা, নিহত ৮০
মার্কিন সাবমেরিনের হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবিতে ৮০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আজ (বুধবার, ৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, ভারত মহাসাগরে হামলার পর অন্তত ৮০ জন নিহত হয়েছেন।