
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক অনুষ্ঠিত
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করেছেন ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। আজ (বুধবার, ৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন পল কাপুর।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। আজ (বুধবার, ৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ডোনাল্ড লুয়ের সফরে ঢাকা-ওয়াশিংটন বহুমাত্রিক সম্পর্ক উন্নয়নের আশা
রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে প্রথম কোনো উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ঢাকায়। দলে আছেন মার্কিন ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রেন নেইম্যান ও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের মতো কূটনীতিক। তাই দুদেশের কাছেই গুরুত্ব পাচ্ছে সফরটি। কুটনৈতিক সূত্রগুলো বলছে, এটি হতে যাচ্ছে ঢাকা-ওয়াশিংটন বহুমাত্রিক সম্পর্ক উন্নয়নের সফর। যেখানে গুরুত্ব পাবে ব্যাংক খাতে সংস্কার, পাচার হওয়া টাকা ফেরত আনা, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে ঋণ পাওয়ার মতো বিষয়গুলো।