মায়ানমার অভ্যন্তরে নাফ নদীতে গোলাগুলি, আতঙ্কে জেলেরা
টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নাফ নদীর পূর্ব পাশে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে নদীতে মাছ শিকার বন্ধ রেখে জেলেরা দ্রুত নিরাপদে ফিরে আসেন।