নুসরাত হত্যা মামলা: নির্বিচারে ফাঁসি দেয়া মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট
ফেনীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় নির্বিচারে ফাঁসির রায় দেয়ায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ওই সময়ের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা কেড়ে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (সোমবার, ২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ নুসরাত হত্যা মামলার রায়ে এ আদেশ দেন।