শ্রদ্ধা-ভক্তিতে মহাসপ্তমী; মন্দিরে মন্দিরে পূজার আয়োজন
শ্রদ্ধা ও ভক্তি ভরে পালিত হচ্ছে মহাসপ্তমীর প্রথম দিন। আজ (শনিবার, ১৭ অক্টোবর) সকাল থেকেই মন্দিরে মন্দিরে চলছে পূজার নানা আচার আনুষ্ঠানিকতা। সকালে দেবীর চক্ষুদান, কলাবউ স্নানসহ সপ্তমীর বিহিত পূজা ও ভক্তরা অঞ্জলী প্রদান করেন।