ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে ‘মধ্যযুগীয় কায়দায়’ নির্যাতন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসা করার অভিযোগে সালিস বৈঠকে ‘মধ্যযুগীয় কায়দায়’ এক ব্যক্তিকে নির্যাতন করার অভিযোগ উঠেছে। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে এ ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার হবি মিয়া (৪০) নারুই গ্রামের মৃত রহমতের ছেলে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।